ঢাকা | বঙ্গাব্দ
.

ফরিদপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স