ঢাকা | বঙ্গাব্দ
.

বরগুনা সদরে অসহায় পরিবারের পাশে স্বপ্নছোঁয়া, ইফতার ও ঈদের বাজার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক: 

বিশেষ তথ্যের ভিত্তিতে র ৬নং বুড়িরচর ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদের বাজার সামগ্রী বিতরণ করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মানবিক কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোর ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, শুভাকাঙ্ক্ষী আল-শাহরিয়ার তমাল, সিনিয়র সদস্য মোঃ বাইজিদ আহম্মেদ আকাশ এবং সদস্য গাজি আসাদুল।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। রমজান মাস জুড়ে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান। উপকৃত পরিবারগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স