প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে সভা অনুষ্ঠিত

বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় রাজশাহীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে খান ফাউন্ডেশন বাস্তবায়ন, সমতা নারী কল্যাণ সংস্থা এবং পরিবর্তন এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে হলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নারীদের পরস্পর সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীর নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও মত দেন তারা।
বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হলে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা এবং সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি। নারী উদ্যোক্তা, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করলে তাদের সক্ষমতা ও নেতৃত্বের পরিসর আরও বিস্তৃত হবে।
মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়ের
সভাপতিত্বে সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
সমাজ সেবা কর্মকর্তা রেজিট্রেশন মতিনউর রহমান।
মহিলা বিষয়ক কর্মকর্তা আবাসন ফেরদৌস রাবেয়া।
সমতা নারী নারী কল্যাণ সংস্থার পরিচালক নজরুল ইসলাম।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল এডভোকেট দিলশাদ আরা চুন্নি সহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬